হোম / আহতদের তালিকা / ইমরান আলী
ইমরান আলী

ইমরান আলী

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

শিক্ষার্থী

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

আঘাত যখন আদর্শে পরিণত হয়
ইমরান আলী
ক্রমিক: ২৫৩
আইডি: রংপুর বিভাগ ০৫৯
জন্মপরিচয়
নীলফামারীর জলঢাকা থানার ছোট্ট এক গ্রাম মধ্য নেকবক্ত। এখানেই জন্ম ইমরান আলীর, ২০০২ সালের ৬ ফেব্রæয়ারি। নয় ভাইবোনের এই পরিবারে ইমরান পঞ্চম। তার বাবা নজরুল ইসলাম একজন ব্যবসায়ী, বয়স ৬৫। মা শেফালী বেগম, যিনি ৪৮ বছর বয়সে এখনও পরিবারকে আগলে রাখছেন মমতায়। ভাইদের মধ্যে কেউ রাজমিস্ত্রী, কেউ কৃষক, কেউ এখনও ছাত্র। চার বোনেরই বিয়ে হয়েছে, তাই সংসারে এখন ছেলেরা আর বাবা-মা। ইমরান ছোট থেকেই পড়ালেখায় আগ্রহী ছিল। কলেজ জীবন শেষে উচ্চশিক্ষার লক্ষ্যে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়, ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে। পড়ালেখার সুবিধার্থে কুমিল্লার শাশনগাছায় সে ছোট্ট একটি ঘরে ভাড়া থেকে নিজের সংগ্রামী দিনযাপন চালিয়ে যাচ্ছিল।
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা
ইমরান শুধুই একজন শিক্ষার্থী ছিল না, সে ছিল একজন সচেতন নাগরিক। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই তার মনে দেশের প্রতি অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা জন্ম নেয়। ২০২৪ সালের জুলাইয়ে যখন নতুন করে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, তখন সে আর বসে থাকতে পারেনি। কুমিল্লায় থাকার সুবাদে সে শহরের আন্দোলনের প্রায় সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দিনের বেলা ক্লাস শেষে আন্দোলনে যোগদান করত। কোথাও সে অনুপস্থিত থাকত না। বন্ধুদের উৎসাহ দিত, নিজেও ব্যানার হাতে নিয়ে রাস্তায় দাঁড়াত। কখনো ফেসবুকে আন্দোলনের বার্তা ছড়িয়ে দিত। চুপচাপ সহ্য করা তার ভাব ছিল না।
৪ আগস্টের সেই রক্তাক্ত দুপুর
জুলাইয়ের শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন করেন। যৌক্তিক আন্দোলনে ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় আন্দোলনে যোগদান করেন। কিন্তু স্বৈরাচারী সরকার যৌক্তিক দাবি আদায়ের বিরুদ্ধে তার দোসর আওয়ামী সন্ত্রাসী এবং ¯ৈ^রাচারী পুলিশ বাহিনীকে লেলিয়ে দেয়। শুরু হয় শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়ন, নির্যাতন, খুন-গুম হত্যা। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধা বিশ্ব শিক্ষার্থী আবু সাঈদ কে পুলিশ প্রকাশ্যে সরাসরি গুলি করে হত্যা করলে বিক্ভের দানা বেঁধে ওঠে। শিক্ষার্থীরা প্রতিটি জেলা উপজেলা এবং গ্রাম অঞ্চলেও প্রতিরোধ গড়ে তোলে। কুমিল্লাতেও সেই ঢেউ চলে যায় এবং সেখানে শিক্ষার্থীরা কঠিন প্রতিরোধ গড়ে তোলে।
২০২৪ সালের ৪ আগস্ট, দুপুর ১২:৩০টা। কুমিল্লার শাশনগাছা এলাকা উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল ১ দফা দাবি আদায়ের লক্ষ । শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করেই পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ইমরান তখনো পাশে দাঁড়িয়ে ছাত্রদের সুরক্ষা দিচ্ছিল। হঠাৎ সে ছাত্রলীগের কর্মীদের সামনে পড়ে যায়। এক পর্যায়ে লাঠি এবং রড জাতীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে। তাকে আঘাত করেই সন্ত্রাসরা পালিয়ে যায়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে, মাথা থেকে রক্ত ঝরতে থাকে। কেউ একজন চিৎকার করে ওঠে, ইমরানরে মাথা ফাটাইয়া দিছে! চারদিক তখন গুলির শব্দ, চিৎকার আর কাঁদো কাঁদো ছাত্রদের আহাজারিতে ভরে ওঠে।
হাসপাতালের বিছানায় আরেকটি যুদ্ধ
রক্তাক্ত অবস্থায় ইমরানকে দ্রুত কুমিল্লা সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে তার মাথায় ৪ থেকে ৫টি সেলাই দেওয়া হয়। কয়েক ঘণ্টা সে ছিল সংজ্ঞাহীন অবস্থায়। চিকিৎসকরা জানায়, মাথার আঘাত গুরুতর, কিছুদিন পর্যবেক্ষণে রাখা লাগবে। ইমরানের পরিবার তখন নিঃ¯^প্রায়। একদিকে বাবার বয়স হয়েছে, অন্যদিকে ভাইয়েরাও দিনমজুরের মতো কাজ করে সংসার চালায়। তবু কোনোভাবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ঋণ করে তার চিকিৎসা চালানো হয়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেও সে আন্দোলনের খবর খোঁজে। বন্ধুরা যখন দেখা করতে আসে, তখন তাদের শুধু একটাই কথা বলে, আমার মাথা গেছে ঠিক আছে, কিন্তু অন্যায়ের সামনে মাথা কখনো নত করি নাই। বর্তমানে তিনি সুস্থ আছেন।
একনজরে ব্যক্তিগত তথ্যাদি
নাম : ইমরান আলী
জন্ম তারিখ : ৬ ফেব্রুয়ারি ২০০২
জন্মস্থান : নীলফামারী
পেশা : শিক্ষার্থী
প্রতিষ্ঠান : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ (ডিগ্রী ২য় বর্ষ)
নিজ জেলা : নীলফামারী
বর্তমান ঠিকানা : শাশনগাছা, কুমিল্লা
স্থায়ী ঠিকানা : গ্রাম: মধ্য নেকবক্ত, ইউনিয়ন: নেকবক্ত, থানা: জলঢাকা, জেলা: নীলফামারী
পরিবার সংক্রান্ত তথ্য
পিতার নাম : নজরুল ইসলাম
মায়ের নাম : শেফালী বেগম
পিতার পেশা ও বয়স : ব্যবসা, ৬৫
মায়ের পেশা ও বয়স : গৃহিণী, ৪৮
আয়ের উৎস : ব্যবসা
পরিবারের সদস্য সংখ্যা : ৯ জন
ভাই-বোনদের বিবরণ
১. ইসরাফিল, বয়স: ২৬, পেশা: কন্ট্রাক্টর (রাজমিস্ত্রী), সম্পর্ক: ভাই
২. সোহাগ, বয়স: ২০, পেশা: রাজমিস্ত্রী, সম্পর্ক: ভাই
৩. আকাশ, বয়স: ১৬, পেশা: ছাত্র, শ্রেণি: ১০ম শ্রেণি (দাখিল মাদ্রাসা), সম্পর্ক: ভাই
৪. এরশাদ, বয়স: ৩০, পেশা: কৃষক, সম্পর্ক: ভাই
৫. ৪ জন বোন সবারই বিয়ে হয়েছে
ঘটনার স্থান : শাশনগাছা, কুমিল্লা
আহত হওয়ার সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ১২:৩০
আক্রমণকারী : পুলিশ ও আওয়ামী লীগ

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍