হোম / আহতদের তালিকা / মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী
মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী

মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

১৯৮১ সালে চাঁদপুরের গ্রামে জন্ম নেওয়া মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী পরিশ্রম ও সততার পথ ধরে ঢাকায় গড়ে তুলেছিলেন সচ্ছল, শান্ত এক সংসার। প্রতিষ্ঠিত ডিরেক্টর ও উদ্যোক্তা হয়েও তিনি কখনো সাধারণ মানুষের কষ্ট থেকে চোখ ফেরাননি। কিন্তু ২০২৪ সালের ৪ আগস্ট যাত্রাবাড়ীর উত্তাল আন্দোলনে ভুল বোঝাবুঝির শিকার হয়ে ছাত্রদের হাতে মাথায় নির্মম আঘাতে তিনি আহত হন রক্ত, আতঙ্ক আর বিশৃঙ্খলার সেই দিনটি আজও তাকে তাড়া করে। অপারেশন ও দীর্ঘ চিকিৎসার পরও মাথাব্যথা আর মানসিক ক্ষত তাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় সেই অমানবিক ভুলের মূল্য। তবুও তিনি দাঁড়িয়ে আছেন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা, পরিবারের হাসি রক্ষা এবং মানুষের ভিড়ে আবার নিরাপদ হয়ে বাঁচার আকাঙ্ক্ষা নিয়েই।

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা
মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী
ক্রমিক: ০২৫
আইডি: ঢাকা সিটি ০২৫
জন্ম ও পারিবারিক পরিচয়
মহিউদ্দিন আহমেদ পাটওয়ারীর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিমা কাঠালি গ্রামে। তিনি পিতা মৃত আব্দুস সাত্তার পাটোয়ারী এবং মাতা বেগম রিজিয়া খাতুনের সন্তান। মা বর্তমানে ৭৫ বছর বয়সী ও অসুস্থ। তার পরিবারে স্ত্রী ফাতেমা আক্তার, যিনি একজন এইচএসসি পাশ গৃহিণী, দুই কন্যা এবং এক পুত্রসহ মোট ছয়জন সদস্য রয়েছেন। বড় মেয়ে মোবাশ্বেরা আহমেদ মালিহা (১২) তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে মেহরিমা আহমেদ মাহিবা (৯) ফাতেমা (রা:) মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ছেলে জালাল উদ্দিন আহমেদ রোহান পাটোয়ারীর বয়স মাত্র ২ বছর। বর্তমানে তারা ঢাকার যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
পেশাগত জীবন ও অর্থনৈতিক অবস্থা
মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী একজন প্রতিষ্ঠিত চাকরিজীবী এবং উদ্যোক্তা। তিনি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন এম্পোওয়ারমেন্ট ওয়ার্ল্ড বিজনেস লিমিটেড এবং বিজনেস টেকনোলজি মার্কেটিং (বিটিএম)-এ। পাশাপাশি তিনি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের একজন শেয়ার হোল্ডার। তার নিয়মিত আয় রয়েছে, যার মাধ্যমে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করেন। যদিও ভাড়া বাসায় থাকেন, তবুও তাদের পারিবারিক পরিবেশ সচ্ছল, সুখী ও সম্মানজনক।
আন্দোলনের প্রেক্ষাপট
২০২৪ সালের জুলাই মাস জুড়ে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর দফায় দফায় হামলা চালায়। অনেক জায়গায় তারা উঁচু ভবন থেকে গুলি চালায়, রড-বাঁশ দিয়ে আক্রমণ করে। এই পরিস্থিতিতে ছাত্ররা আত্মত্মরক্ষার কৌশল হিসেবে এলাকাভিত্তিক পাহারার ব্যবস্থা করে। উত্তেজনাপূর্ণ এই সময়ে আন্দোলনের পরিবেশে সন্দেহপ্রবণতা বেড়ে যায় এবং চেনা-অচেনা মানুষদের নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটতে থাকে ঘটনার দিন ও ভুল বোঝাবুঝির শিকার
৪ আগস্ট ২০২৪, দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। কয়েকজন ছাত্র ঘটনাস্থলে গুলিতে শহীদ হন। পাল্টা প্রতিরোধে ছাত্ররা সন্ত্রাসীদের তাড়া করতে থাকে। সে সময় মহিউদ্দিন আহমেদ পাটোয়ারী নিজ উদ্যোগে আন্দোলনে শামিল হতে রাস্তায় বের হন। কিন্তু ছাত্ররা তাকে অপরিচিত দেখে ভুলবশত আওয়ামী সন্ত্রাসী মনে করে তেড়ে আসে। আতঙ্কে তিনি যাত্রাবাড়ী থানায় আশ্রয় নিতে ছুটে যান। পুলিশ সদস্যরা তাকে আন্দোলনকারী মনে করে রাইফেল তাক করে ধরে, কিন্তু তার পরিচিত এক সিআইডি কর্মকর্তার হস্তক্ষেপে তিনি সেখান থেকে বেঁচে যান।
আহত হওয়ার ঘটনা
পুলিশি বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে তিনি রাস্তায় ফিরলে ছাত্রদের একদল আবারও ভুল বুঝে তার দিকে ধেয়ে আসে এবং বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের কাছে ডা. ল্যাব হাসপাতালে ভর্তি হন। সেখানে ১০ দিন চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে তার মাথায় অপারেশন করে ৫টি সেলাই দেয়া হয়।
আঘাতের পরবর্তী প্রভাব
মাথায় গুরুতর আঘাতের পর থেকেই তিনি দুশ্চিন্তা করলে মাথাব্যথায় ভোগেন। মানসিকভাবে তিনি এখনও সে দিনের বিভ্রান্তি ও আতঙ্ক ভুলে উঠতে পারেননি। যদিও পরিবারে সচ্ছলতা রয়েছে, কিন্তু এ আঘাত তার ব্যক্তিগত ও মানসিক জীবনে স্থায়ী প্রভাব ফেলেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সরব থাকার মানসিকতা থাকলেও এই ভুল আক্রমণের কারণে নিজের নিরাপত্তা নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে।
সামাজিক বার্তা ও শিক্ষণীয় দিক
মহিউদ্দিন আহমেদ পাটোয়ারীর কাহিনী আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আন্দোলনের উত্তাপে ভুল সিদ্ধান্ত, সন্দেহ ও আত্মরক্ষার অজুহাতে একজন নিরপরাধ, স্বাভাবিক নাগরিক যে কতটা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে পারেন তা এই ঘটনায় স্পষ্ট। এটি আন্দোলনকারীদের জন্য যেমন শিক্ষা, তেমনি প্রশাসনের জন্যও একটি সতর্ক বার্তা।
পুনর্বাসন চাহিদা
তিনি বর্তমানে কোনো অর্থনৈতিক সহায়তা বা পুনর্বাসনের দাবি করছেন না। তবে একটি অনাকাঙ্ক্ষিত ভুলের শিকার হয়ে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হওয়া একজন প্রতিষ্ঠিত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার পাশে সমাজ ও প্রশাসনের সহানুভূতিশীল মনোভাব জরুরি।

এক নজরে মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী
নাম: মহিউদ্দিন আহমেদ পাটওয়ারী
জন্ম তারিখ: ০৭-০৪-১৯৮১
পেশা: ব্যবসা
স্থায়ী ঠিকানা: উত্তর বিশকাটালি, পো: রামপুর বাজার, ইউনিয়ন: ১২নং চর দুঃখিয়া পচ্ছিম ইউনিয়ন পরিষদ
ফরিদগঞ্জ, চাঁদপুর
বর্তমান ঠিকানা: ১৮৭/৪৭ খান বাড়ি, কাজলারপাড় স্কুল রোড, ওয়ার্ড: ৬৩, যাত্রাবাড়ী, ঢাকা
পিতা: আব্দুস সাত্তার পাটওয়ারি, অবসর
মাতা: বেগম রেজিয়া খানম
স্ত্রী: ফাতেমা আক্তার, পেশা: গৃহিণী, শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
পরিবারের সদস্য: ৬ জন (স্ত্রী, মেয়ে: ২, ছেলে: ১, মা ও মহিউদ্দিন আহমেদ পাটোয়ারী)
মাসিক আয়: ৪০-৫০ হাজার টাকা
পরিবারের সদস্য: ৫ জন
সন্তানাদী
১. মোবাশ্বেরা আহমেদ মালিহা, বয়স: ১২ বছর, ছাত্রী, ৬ষ্ঠ শ্রেণি, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা
২. মেহরিমা আহমেদ মাহিরা, বয়স ৯ বছর, ছাত্রী, ২য় শ্রেণি, ফাতেমা (রা:) মহিলা মাদরাসা
৩. জালাল উদ্দিন আহমেদ রোহান পাটোয়ারী, বয়স: ২ বছর
আহত হওয়ার স্থান: যাত্রাবাড়ী মোড়, (যাত্রাবাড়ী থানার সামনে), ঢাকা
আক্রমণকারী: ছাত্রলীগ ও যুবলীগ
আঘাতের ধরণ: বাঁশ দিয়ে মাথায় আঘাত
আহত হওয়ার তারিখ
৪ আগস্ট ২০২৪, সময়: দুপুর ১২.০০টা

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍