হোম / আহতদের তালিকা / মো: গোলজার আলী
মো: গোলজার আলী

মো: গোলজার আলী

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা : রাজমিস্ত্রী ও ভ্যানচালক

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

জন্ম ও বেড়ে ওঠা
১৯৭৬ সালের ১২ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর থানার পূর্ব জগন্নাথপুর গ্রামে জন্ম নেন মো: গোলজার আলী। পিতা ফয়েজ ও মাতা মোছা: চিকিমন বেগম উভয়েই প্রয়াত। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সাথে সংগ্রাম করে বড় হতে হয়েছে তাকে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলেও কঠোর পরিশ্রম আর ঈমানদারির মাধ্যমে জীবনের চাকা চালিয়ে যেতে শিখেছেন। পেশাগত জীবনে তিনি রাজমিস্ত্রির কাজ ও ভ্যান চালনা করে সংসার চালান।

দিনমজুর হিসেবে মাসিক প্রায় ১০ হাজার টাকা আয় করে নিজের চার মেয়েসহ পরিবারকে কোনোভাবে বাঁচিয়ে রাখেন। বড় দুই মেয়ে গোলশানা (২৪) ও আশামনি (২০) বিবাহিত, ছোট দুই মেয়ে আসমানী (৮) ৫ম শ্রেণির শিক্ষার্থী এবং গোল নাহার (৪) এখনো শিশুকালেই।
আন্দোলন সংগ্রামের ইতিহাস এবং ঘটনার বিস্তারিত বিবরণ
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে যে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন শুরু হয়, সেখানে সাধারণ শ্রমজীবী মানুষও পাশে দাঁড়ায়। মো: গোলজার আলীও পিছিয়ে থাকেননি। দিনমজুরের অধিকার, মূল্যবৃদ্ধি, পুলিশের দমন পীড়ন ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশে অংশ নেন। ৪ আগস্ট ২০২৪ বিকেল ৩টার দিকে তিনি শফিপুর আনসার ক্যাম্পের সামনের একটি বিক্ষোভে যোগ দেন। সেখানে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল।
তখন হঠাৎ করে পুলিশ ও আনসার বাহিনী বিনা উসকানিতে জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে।
সফিপুর আনসার ক্যাম্পের সামনে সংঘটিত সেই বিকেলটা ছিল রক্তাক্ত ইতিহাসের এক নিষ্ঠুর সাক্ষী। আনসার বাহিনী ও পুলিশের যৌথ আক্রমণে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আতঙ্কে ছুটতে থাকে। মো: গোলজার আলী নিজের ভ্যান রেখে স্লোগান দিতে দিতে মিছিলের একেবারে সামনে ছিলেন। হঠাৎ গুলি এসে তার মাথায় ও হাতে লাগে। রক্তে ভেসে যান তিনি। চোখের সামনে চারপাশে মানুষ পড়ে যাচ্ছিল। কানের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল গুলির শব্দ। চারপাশে কান্না, আর্তনাদ, রক্ত, আর ধ্বংসের চিত্র যেন বধ্যভূমির মতো লাগছিল। আহত অবস্থায়ও তিনি নিজেকে টেনে নিয়ে যেতে থাকেন রাস্তার পাশের এক দোকানের সামনে। তার পাশে থাকা ছাত্র-জনতা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়।
চিকিৎসা সংক্রান্ত বিবরণ
তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে অত্যাধিক রোগীর চাপ থাকায় তিনি চিকিৎসা নিতে পারেননি। পাশেই একটা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি দিনাজপুর চলে আসেন। দিনাজপুর মেডিকেলে দু’দিন ভর্তি থাকাকালে তার হাত ও মাথা থেকে ছররা গুলি অপারেশন করে বের করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ থাকলেও মাথায় মাঝে মাঝে ব্যথা করে। চিকিৎসা বাবদ তার ৩০ হাজার টাকা ঋণ রয়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রে প্রস্তাবনা: ঋণ পরিষদের ব্যবস্থা করা। সন্তানদের স্কলারশিপের ব্যবস্থা করা।


নাম : মো: গোলজার আলী
জন্ম তারিখ : ১২ এপ্রিল ১৯৭৬
জন্মস্থান : দিনাজপুর
পেশা : রাজমিস্ত্রী ও ভ্যানচালক
নিজ জেলা : দিনাজপুর
স্থায়ী ও বর্তমান ঠিকানা : গ্রাম: পুর্ব জগন্নাথপুর, ইউনিয়ন: বিরামপুর পৌরসভা, থানা: বিরামপুর, জেলা: দিনাজপুর
পরিবার সংক্রান্ত তথ্য
পিতার নাম : ফয়েজ, মৃত
মায়ের নাম : মোছা: চিকিমন বেগম, মৃত
মাসিক আয় : ১০ হাজার টাকা
আয়ের উৎস : দিনমজুর
পরিবারের সদস্য সংখ্যা : ৪ জন
সন্তানদের বিবরণ
১. গোলশানা, বয়স: ২৪, বিবাহিত, সম্পর্ক: মেয়ে
২. আশামনি, বয়স: ২০, বিবাহিত, সম্পর্ক: মেয়ে
৩.আসমানী, বয়স: ৮, পেশা: শিক্ষার্থী, শ্রেণি: ৫ম, সম্পর্ক: মেয়ে
৪. গোল নাহার, বয়স: ৪ বছর, সম্পর্ক: মেয়ে
ঘটনার স্থান : আনসার ক্যাম্পের সামনে, শফিপুর
আহত হওয়ার সময় : ৪ আগস্ট ২০২৪, বিকাল ৩টা
আক্রমণকারী : আনসার বাহিনী /পুলিশ

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍