হোম / আহতদের তালিকা / মো: মনসুর আলী
মো: মনসুর আলী

মো: মনসুর আলী

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা : কৃষি

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

মনসুর আলীর জীবন সংগ্রাম
মো: মনসুর আলী, জন্ম ১ জানুয়ারি ১৯৮৮ সালে, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার নিজপাড়া গ্রামে। পিতা মো: খলিলুর রহমান এবং মাতা মোছা: মোকছেদা বেগম দু’জনই এখন মৃত। গ্রামীণ জীবনের আদলে গড়ে উঠেছে মনসুরের জীবন। ছোটবেলা থেকেই কৃষিকাজে বাবার পাশে থেকেছেন, ধানের জমি, সব্জী এসবই তার জীবনের নিত্যসঙ্গী। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পুরোপুরি এসে পড়ে মনসুরের কাঁধে। মা-ও কিছুদিন পর না ফেরার দেশে পাড়ি জমান। তারপর থেকেই সে একাই তার পরিবার চালিয়ে যাচ্ছে।

চার সদস্যের ছোট পরিবার স্ত্রী, এক ছেলে এবং মনসুর নিজে। ছেলে মুরসালিন এখন ৯ বছরের, স্থানীয় স্কুলে ২য় শ্রেণিতে পড়ে। মনসুর আলী ভোর হতে না হতেই জমিতে যান, বিকেলে ফিরে পরিবারের সঙ্গেই সময় কাটান। সামান্য আয়ে সংসার চলে কোনোভাবে, তবুও সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন চোখে লালন করেন তিনি।
উত্তাল দিন আন্দোলন, কোটা সংস্কার ও দমন- পীড়নের কাল
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। এর পেছনে অন্যতম বড় কারণ ছিল কোটা সংস্কার আন্দোলন। বহু বছর ধরে সরকারি চাকরিতে অস্বাভাবিক হারে কোটা বরাদ্দ থাকায় সাধারণ ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ জন্ম নেয়। “যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই” এই শ্লোগানে দেশব্যাপী ছড়িয়ে পড়ে আন্দোলন। বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, জেলা শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়ে ছাত্রদের জাগরণ। কিন্তু সরকার এসব দাবিকে দমন করতে মাঠে নামে। গ্রেপ্তার, মামলা, হামলা, হুমকি চলতে থাকে। বীরগঞ্জ, দিনাজপুরেও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে। এই আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়ে মনসুর আলীও স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে শুরু করেন কারণ তিনি জানতেন আজকের ছাত্ররাই আগামী দেশের ভবিষ্যৎ। সরকার ও ক্ষমতাসীন দলের লোকজন এসব শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে শুরু করে। আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলে সাধারণ জনগণের ওপর শুরু করে চরম নির্যাতন। গ্রামে গ্রামে খোঁজ নিয়ে তুলে নিয়ে যাওয়া, রাস্তায় পিটিয়ে আহত করা, রাতের অন্ধকারে গুম করার মতো ঘটনা নিয়মিত ঘটতে থাকে।
বিভীষিকাময় রাতে গুপ্ত হামলা ও রক্তাক্ত মনসুর
৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সরকারদলীয় লোকেরা বিভিন্ন জায়গায় মন্দির, বাড়িঘর, দোকান লুটপাট, অগ্নিসংযোগ শুরু করে। রাত গভীর হলেই শুরু হয় হামলা। মণ্ডল পাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর পাহাড়া দেয় মনসুরসহ আরো বেশ কয়েকজন, যেটিকে টার্গেট করেছিল স্থানীয় আওয়ামী লীগ। মনসুর আলী তখন স্থানীয় জনগণের সাথে পাহারা দিচ্ছিলেন।
৯ আগস্ট ২০২৪, রাত ১২টা। চারদিক ছিল স্তব্ধ। হঠাৎ একদল অস্ত্রধারী হামলা চালায়। তাদের নেতৃত্বে ছিল স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো: আব্দুর রাজ্জাক। তাদের হাতে ছিল দেশী ও বিদেশি অস্ত্র, লোহার রড, ছুরি, লাঠি, চাপাতি। হামলার মূল লক্ষ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা। মনসুর আলীর ওপর তারা উপর্যুপরি হামলা চালায়। তার মাথায় লোহার রড এবং চা পাতি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, শরীরের বিভিন্ন অংশে ছুরি চালানো হয়। রক্তে ভেসে যায় পুরো শরীর।
রক্ত থেকে প্রতিরোধ চিকিৎসা ও পুনরুদ্ধার
হামলার পর এলাকাবাসী গুরুতর আহত মনসুর আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দু’দিন অবস্থান করে প্রাথমিক চিকিৎসা নেন। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত পাঠানো হয় দিনাজপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। মাথায় গভীর ক্ষত ছিল, মাথার হাড় ফেটে গিয়েছিল। বেশ কয়েকদিন সেখানে থেকে চিকিৎসা নেন। জরুরি ভিত্তিতে মাথায় সেলাই করা হয় প্রায় ৮/১০টি। হাতে ও পায়ে ছিল ধারালো অস্ত্রের কাটার দাগ, সেগুলোতে ইনফেকশন ধরেছিল। পরবর্তীতে দিনাজপুর পপুলার মেডিকেল হসপিটাল এ সিটি স্ক্যান করান। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। তবে চিকিৎসা চলাকালীন সময়ে পরিবারের ওপর নামে চরম আর্থিক সংকট। প্রায় ৩০০০০ টাকা ঋণ করে তিনি চিকিৎসা করান।
কর্মসংস্থানের ক্ষেত্রে প্রস্তাবনা
এককালীন আর্থিক সহায়তা দেওয়া।

নাম : মো: মনসুর আলী
জন্ম তারিখ : ১ জানুয়ারি ১৯৮৮
জন্মস্থান : দিনাজপুর
পেশা : কৃষি
নিজ জেলা : দিনাজপুর
স্থায়ী ও বর্তমান ঠিকানা : গ্রাম: নিজপাড়া, ইউনিয়ন: নিজপাড়া, থানা: বীরগঞ্জ, জেলা: দিনাজপুর
পরিবার সংক্রান্ত তথ্য
পিতার নাম : মো: খলিলুর রহমান, মৃত
মায়ের নাম : মোছা: মোকছেদা বেগম, মৃত
আয়ের উৎস : কৃষি
পরিবারের সদস্য সংখ্যা : ৪ জন
সন্তানদের বিবরণ
১. মুরসালিন, বয়স: ৯ বছর, পেশা: শিক্ষার্থী, শ্রেণি: ২য়, সম্পর্ক: ছেলে
ঘটনার স্থান : মণ্ডলপাড়া, বীরগঞ্জ
আহত হওয়ার সময় : ৯ আগস্ট ২০২৪, রাত ১২ টা
আক্রমণকারী : আওয়ামী লীগ ও স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক।

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍