হোম / আহতদের তালিকা / শাকিল শেখ
শাকিল শেখ

শাকিল শেখ

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা : শিক্ষার্থী

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

জন্ম পরিচিতি
গাজীপুর মৌচাকে রহমত টেক্সটাইল প্লান্টে চাকরি করতেন শাকিল শেখ। তার গ্রামের বাড়ি রংপুর জেলার ইসলামপুর লালদীঘি গ্রামে। শাকিল শেখের গ্রামটি পীরগঞ্জ থানার পীরগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামেই তার জন্ম। তার পিতার নাম সুলতান মিয়া ও মাতার নাম পারভিন বেগম। তার এক ভাই নাজমুল শেখ গার্মেন্টসে চাকরি করেন।


দেশ মুক্তির আন্দোলনে শাকিল:
শাকিল শেখ গাজীপুর মৌচাকে রহমত টেক্সটাইল প্লান্টে চাকরি করেন। টেক্সটাইল এ চাকরি করলেও দেশ নিয়ে তার ভাবনা আছে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার বিচার বিশ্লেষণ করার মতো সচেতনতা তার আছে। বিগত পনের বছর হাসিনা ক্ষমতায়। রাজনীতি করেন না, কিন্ত রাজনীতি সচেতন তিনি। পনের বছর ভোট দিতে পারেননি। তার ও সমগ্র বাংলাদেশির ভোটাধিকার হরণ করা হয়েছে। দেশে বেড়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। গুম, খুন, হামলা, মামলায় দেশে কায়েম হয়েছে ফ্যাসিবাদ। কোন আন্দোলন, লড়াই,র াজনৈতিক তৎপরতায় পতন ঘটানো যায়নি এই ফ্যাসিবাদের। পনের বছর বহু কর্মসূচি দেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচি সরকার দমন করেছে অস্ত্রের মাধ্যমে। জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের হত্যা করে, গুম করে, মামলা দিয়ে, ত্রাস সৃষ্টি করে হাসিনা তার শাসনকে মজবুত করে রেখেছে।

দেশ জিম্মি ছিল হাসিনা ও তার দলের কাছে। দেশের মানুষ অবরুদ্ধ ছিল হাসিনা শাহির কাছে।
জুলাই চব্বিশে শুরু হলো দেশ ও দেশের মানুষের মুক্তির আন্দোলন। এই আন্দোলনে যোগ দিল দলে দলে জনতা। স্বতঃস্ফূর্ত গণআন্দোলন গণবিপ্লবে রূপ নিল। শাকিল শেখও হলেন এই আন্দোলনের একজন সক্রিয় যাত্রী।
শেষ পর্যন্ত জনতার জয় হল। হাসিনা পালালো ৫ আগস্ট। ইতিহাসে এক রেকর্ড করা পলায়ন। বাংলাদেশ ও এই অঞ্চলের ইতিহাসে শত বছরের রেকর্ড ভঙ্গ করল শেখ হাসিনা। সদলবলে লজ্জাজনক পলায়ন।

৫ আগস্টে গাজীপুর:
জুলাই বিপ্লবে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হল। পালিয়ে যেতে বাধ্য হল ফ্যাসিস্ট, স্বৈরাচার, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যার জননী হাসিনা। ৫ আগস্ট ছিল এক দফার শেষ দিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত ঘোষণা ‘ লং মার্চ টু ঢাকা: গণভবন ঘেরাও কর্মসূচি।’ জনতার জোয়ারে ভেসে যায় হাসিনার ঔদ্ধত্য। সদলবলে পালিয়ে বাঁচেন গদি ছেড়ে। গদি ছেড়ে আশ্রয় নেয় মোদীর পদতলে। এই দিনও গাজীপুর শফিপুর আনসার পুলিশ কর্তৃক ঘটে হত্যাযজ্ঞ। বিকালে খবর দ্রুত ছড়িয়ে পড়ে আনসার পুলিশেরা গ্রেফতার করে রেখেছে বিপ্লবীদের। তাদের উদ্ধার করতে জনতা আনসার পুলিশদের মুখোমুখি হয়। বেলা তখন ৩ টা বাজে। সারাদেশে চলে বিজয়োৎসব। গাজীপুরের এই অংশ তখনো বিপ্লবীরা স্বৈরাচারের পুলিশের হাতে বন্দি। তারা উদ্ধার করতে যায়। আনসার ও পুলিশের সাথে তর্ক হয়। হঠাৎ আনসার-পুলিশ নির্বিচারে গুলি ছুঁড়তে থাকে।
ঘটনাস্থলেই শহীদ হন অনেকে। লোকজন দিগি¦দিক ছুটতে থাকে। তারা নির্মাণাধীন বিল্ডিংয়ে আশ্রয় নেন। তিনি আহত রক্তাক্ত হয়ে পড়ে থাকেন। শরীরে ছররা গুলির আঘাতে ক্ষত বিক্ষত দেহ। তাকে পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন সহযোদ্ধারা।

চিকিৎসা সংক্রান্ত সামগ্রিক বর্ণনা
সহযোদ্ধারা তাকে প্রথমে স্থানীয় সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় পপুলার হাসপাতালে। পপুলার থেকে ছাড়পত্র দিলে ০৮-০৮-২৪ এ তাকে নিয়ে যাওয়া হয় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে একটি গুলি বের করা হয়। পরে তাকে ভর্তি করা হয় রংপুর মেডিকেলে। ডাক্তাররা অবশিষ্ট গুলি বের করতে নিরুৎসাহিত করা হয়। তার শরীরে অসংখ ছররাগুলি রয়ে যায়। এতে তার শরীরে প্রায় ৫০ টি গুলি থেকে যায়।

চিকিৎসা সংক্রান্ত প্রস্তাবনা
ছররা গুলিতে তিনি আহত হন। শরীরে প্রায় ৫০ টির মতো গুলি রয়ে গেছে। যার প্রতিক্রিয়ায় শরীরে নানা রকম জটিলতা দেখা দেয়। শব্দদূষণে কাজে ব্যাঘাত ঘটে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন আছে।

কর্মসংস্থান সংক্রান্ত প্রস্তাবনা
তিনি টেক্সটাইলে চাকরি করতেন। বর্তমানে তার চাকরি নাই। আহত হওয়ার পর স্বাস্থ্য জটিলতায় এ কাজ করতেও পারেন না। বর্তমানে বেকার। তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। খামার গড়ে দিলে তার জন্য উত্তম হবে।

চিকিৎসা করতে গিয়ে ঋণগস্ত হয়েছেন। এককালীন আর্থিক অনুদান দেওয়া দরকার।জন্ম পরিচিতি
গাজীপুর মৌচাকে রহমত টেক্সটাইল প্লান্টে চাকরি করতেন শাকিল শেখ। তার গ্রামের বাড়ি রংপুর জেলার ইসলামপুর লালদীঘি গ্রামে। শাকিল শেখের গ্রামটি পীরগঞ্জ থানার পীরগঞ্জ ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামেই তার জন্ম। তার পিতার নাম সুলতান মিয়া ও মাতার নাম পারভিন বেগম। তার এক ভাই নাজমুল শেখ গার্মেন্টসে চাকরি করেন। ৫ আগস্ট আহত হন

একনজরে ব্যক্তিগত তথ্যাদি
নাম : শাকিল শেখ
জন্ম তারিখ : ০১-০৬-২০০১
জন্মস্থান : রংপুর
পেশা : শিক্ষার্থী
নিজ জেলা : রংপুর
স্থায়ী ঠিকানা
গ্রাম : ইসলামপুর লালদীঘি
ইউনিয়ন : পীরগঞ্জ
থানা : পীরগঞ্জ
জেলা : রংপুর
পিতার নাম : সুলতান মিয়া
পিতার পেশা : কৃষক
মায়ের নাম : পারভিন বেগম
মায়ের পেশা : গৃহিণী
পারিবারিক অবস্থা
আয়ের উৎস : পিতার কৃষি কাজ ও ভাইয়ের কাজ
পরিবারের সদস্য সংখ্যা : নাজমুল শেখ, গার্মেন্টস শ্রমিক
তারিখ : ৫-৮-২৪ বিকাল ৩ টা
স্থান : গাজীপুর শফিপুর
আক্রমণকারী : আনসার, পুলিশ

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍