হোম / আহতদের তালিকা / আব্দুল্লাহ আল মাসুম
আব্দুল্লাহ আল মাসুম

আব্দুল্লাহ আল মাসুম

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা: ব্যবসায়ী

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

আওয়ামী সন্ত্রাসী কর্তৃক
মারাত্মক আঘাত প্রাপ্ত

আব্দুল্লাহ আল মাসুম একজন ব্যবসায়ী। তিনি জন্ম গ্রহণ করেছেন রংপুর জেলায়। সদর থানার মাহিগঞ্জ ইউনিয়নের কামালকাছনা, পশ্চিম খাসবাড়ি তার জন্মস্থান। তার বাবা একজন সাবেক সেনা কর্মকর্তা। ১৯৯১ সালের নভেম্বরের ১৫ তারিখ তার জন্মদিন। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক মারাত্মক আহত হন।


আক্রান্ত হওয়ার দিন
পেশায় ব্যবসায়ী। দেশ নিয়ে তবু আছে তার ভাবনা। সচেতন নাগরিকদের একজন আব্দুল্লাহ আল মাসুম। তিনি দেখছেন নিকট অতীতে দেশ থেকে বিদায় নিয়েছে মানবাধিকার, গণতন্ত্র ও মুক্ত চিন্তার পরিবেশ। দেশ এখন জঘন্য স্বৈরাচার আর ফ্যাসিস্টের দখলে। তার বিরুদ্ধে কথা বললেই নেমে আসে নির্যাতন, নিপীড়নের দৈত্য। এই দৈত্য ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার হাসিনা, তার দল ও তার পেটুয়া বাহিনী। কথা বললে, ভিন্ন মত প্রকাশ করলে তার ফরমান হয়ে আসে মৃত্যু, খুন, গুম, জেল, হামলা ও মামলা।
জুলাই ২০২৪ এ শুরু হল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অটোরিকশা চালক হওয়ায় তিনি পথে প্রান্তরে ঘুরেন পেশার তাগিদে। তিনি দেখতে পান নিরস্ত্র ছাত্রদের কীভাবে আক্রমণ করছে সরকার ও তার বাহিনী। ছাত্রদের হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আন্দোলন সারাদেশে চড়িয়ে পড়ে। হামলার ভয়াবহতাও বাড়তে থাকে। আন্দোলন দমন করতে রাজপথে লেলিয়ে দেয় পুলিশ বাহিনী। তারা নির্মমভাবে আক্রমণ করে ছাত্রদের। জুলাইয়ের আন্দোলন দমন করা যায়নি। পুলিশ সরাসরি ছাত্রদের হত্যা করতে থাকে। ছাত্রদের পাশে আন্দেলনে একাত্ম হতে থাকে সকল শ্রেণি পেশার মানুষ। আব্দুল্লাহ আল মাসুম নিজেও আন্দোলনে যোগ দেন। প্রতিদিন নিজের কাজ করে, কোন দিন কাজে না গিয়ে ছাত্র জনতার সাথে মিলিত হতে থাকেন।
স্থানীয় আওয়ামী লীগের কাছে তিনি আন্দোলনকারী হিসেবে চিহ্নিত হতে থাকেন।

তিনি আশঙ্কা করেন যেকোন মুহুর্তে আক্রান্ত হতে পারেন। এসবকে উপেক্ষা করেই তিনি আন্দোলনে যেতে থাকেন।
৪ আগস্ট, আন্দোলনের সকল দাবি এক দফায় এসে যুক্ত হল। হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতেই হবে। এছাড়া আট কোন দাবি নাই। দাবি এখন একটাই হাসিনার পতন। ইতোমধ্যে বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে নজিরবিহীন গণহত্যা। খুনি হাসিনার নির্দেশে শত শত মানুষের লাশ পড়ে গেছে দেশে। হাজার হাজার লোক আহত। আব্দুল্লাহ আল মাসুম নিজের জীবনের ঝুঁকি নিয়েই লড়াই চালিয়ে যান। ৪ আগস্ট তিনি অবস্থান নেন রামমোহন মার্কেটের সামনে। আওয়ামী লীগ ও তার সন্ত্রাসী বাহিনী সশস্ত্র হামলা করে ছাত্রজনতাকে। ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রে দলবদ্ধ হামলায় আব্দুল্লাহ প্রায় মৃতবৎ পড়ে থাকে জমিনে। মাথা, শরীরের বিভিন্ন অংশে আঘাতে আঘাতে থেতলে ফেলে দেহ। সারা দেহ রক্তাক্ত ও জখমে এক বীভৎস অবস্থা। মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার চিকিৎসা চলে।

তার সামগ্রিক চিকিৎসা চিত্র
৫ আগস্টের আগে তিনি নগদে চাকরি করতেন, পরে চাকরি চলে যায়। এরপর অটোরিক্সা কিনে ভাড়া দেন। পাশাপাশি শহরের বাইরে কৃষিজমি আছে। ৫ আগস্টের আগে তিনি জামায়াতে ইসলামী রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার ৩০নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ছিলেন।

৪ আগস্ট সারাদেশ হাসিনার পতন দাবিতে ঐক্যবদ্ধ। আব্দুল্লাহসহ ঐদিন বহু লোক আহত হয়। আন্দোলনে দেশ অগ্নিগর্ভ। বাড়িতে তার বৃদ্ধ বাবা। কেউ ঘর থেকে বের হতেই ভয় পায়। আন্দোলনকারীরাই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে রোগী তিলধারণের ঠাঁই নাই। আঘাতে তার হাত ভেঙে গেছে। মাথায় জখমসহ সারা শরীরে আঘাতের চিহ্ন। হাসপাতাল কর্তৃপক্ষ তার ভাঙা হাতে প্লাস্টার আর কেটে যাওয়া অংশে ব্যান্ডেজ করে তাকে বিদায় দেয়। বাড়িতে চলে যান। পরবর্তীতে প্রাইভেট চিকিৎসা করেন। মাথায় আঘাত বেশি হওয়ায় তিনি এখনও কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন।

পুনর্বাসনের কথা
আন্দোলনে আহত হওয়ার তিনি এখনও স্বাভাবিক হতে পারেননি। আপাতত তার ব্যবসা স্ত্রী দেখাশুনা করেন। তবে মাঝে মাঝে তিনি অটোরিকশা চালান। তার হাত ভাঙা। চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছেন। তাকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি দিয়ে পুনর্বাসিত করা যায়। এককালীন অর্থ অনুদান করেও সহায়তা করা যায়।

একনজরে ব্যক্তিগত তথ্যাদি

নাম : আব্দুল্লাহ আল মাসুম
জন্ম তারিখ : ১৫-১১-১৯৯১
জন্মস্থান : রংপুর
পেশা : শ্রমিক
নিজ জেলা : রংপুর
স্থায়ী ও বর্তমান ঠিকানা :
গ্রাম : মাহিগঞ্জ কামালকাছনা, পশ্চিম খাসবাগ, ইউনিয়ন : মাহিগঞ্জ, থানা : সদর, জেলা : রংপুর
পিতার নাম : সামসুল আলম কবির
পিতার পেশা : সাবেক সেনা কর্মকর্তা
মায়ের নাম : সামছুন নাহার
মায়ের পেশা : গৃহিণী
পারিবারিক অবস্থা :
আয়ের পরিমাণ : ১৫০০০ মাসে
আয়ের উৎস : ব্যবসায়ী
আহত হন : মাথায় ও শরীরের বিভিন্ন অংশে
স্থান : রামমোহন মার্কেটের সামনে
সময় : ০৪-০৮-২৪
আক্রমণকারী : আওয়ামী লীগ, ছাত্রলীগ

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍