হোম / আহতদের তালিকা / আজিমুল হক
আজিমুল হক

আজিমুল হক

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

ফুলগাজী, ফেনী , ছাত্র

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

আজিমুল হক
পেশা: শিক্ষার্থী
ক্রমিক- ৪৬১
আইডি: চট্টগ্রাম- ৫১

২০২৪ সালের আগস্ট। গোটা বাংলাদেশ তখন উত্তাল, ছাত্র-জনতা নেমে এসেছে রাজপথে। প্রত্যাশা ছিল ন্যায়ের, দাবি ছিল সমতার, স্লোগান ছিল ভাই হত্যার বিচার চাই, আর চোখে স্বপ্ন ছিল একটি স্বৈরাচারমুক্ত দেশের। এই আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখেছি অনেক সাহসী তরুণকে, যারা নিরস্ত্র হয়েও সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন জীবনবাজি রেখে।

পরিচিতি
আজিমুল হক, ফেনীর ফুলগাজীর এক ছাত্র, তেমনই একজন প্রতিবাদী মুখ। জন্ম ১৩ জুলাই, ১৯৯৪। পিতা মৃত আনোয়ারুল হক। একজন ছাত্র, একজন স্বপ্নবাজ মানুষ, যিনি চেয়েছিলেন শুধু ন্যায়ের অধিকার নিয়ে বাঁচতে। তাঁর জীবনও হয়ে গেছে ৪ আগস্টের রক্তাক্ত সে দিনে ইতিহাসের একটি নীরব সাক্ষ্য। সেদিন ফেনীর মহিপাল জিরো পয়েন্টে তিনি অংশ নিয়েছিলেন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে, যেখানে নেমে এসেছিল আগ্নেয়াস্ত্রের ঝড়।
উত্তপ্ত ৪ আগস্ট
তীব্র গরমের দিনে, দুপুরের আগেই ফেনীর মহিপাল জিরো পয়েন্টে হাজির হন আজিমুল হকসহ অসংখ্য ছাত্র-জনতা। তাদের কণ্ঠে ছিল ৯ দফার পক্ষে স্লোগান। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল না ঢাল। ছিল শুধু বুকভরা আশা ও প্রতিবাদের সাহস। সরকারের রক্তচক্ষু আর বুলেটের ভয়কে পাশ কাটিয়ে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছিল হাজারো জনতা।
মহিপাল জিরো পয়েন্টের বিভীষিকা
দুপুর গড়িয়ে যখন ঘড়ির কাঁটা দুটো ছুঁয়েছে, তখনই নেমে আসে সেই মুহূর্ত, যেটি আজও আজিজুল ভুলতে পারেন না। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ মিছিল লক্ষ্য করে হামলা চালায়। চারপাশ থেকে ঘিরে ধরে; নির্বিচারে গুলি ছোড়ে; বেধড়ক লাঠিচার্জ শুরু হয়। চিৎকার, আর্তনাদ, ধোঁয়া, রক্ত, প্রতিরোধ-সবই একসাথে মিলেমিশে হয় একাকার। আজিমুল হক সন্ত্রস্ত হলেও পিছু হটেননি। প্রতিরোধের একপর্যায়ে হামলাকারীদের হাতে তিনি গুরুতর আহত হন। তার শরীরের কোথাও গুলি, কোথাও লাঠির দাগ।
চিকিৎসা
সেদিনের ঘটনার পরপরই আজিজুলকে নিতে হয় হাসপাতালে, বিভিন্ন জায়গায় ছুটতে হয় জরুরি চিকিৎসার জন্য। ব্যান্ডেজ করতে হয় শরীরের কয়েক জায়গায়। দীর্ঘদিনের চিকিৎসাশেষে তিনি সেরে উঠেছেন ধীরে ধীরে, কিন্তু এখনও হননি পুরোপুরি সুস্থ, ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। মানসিক এবং শারীরিক ক্ষত আজও বহন করে চলেছেন।
চিকিৎসার ক্ষেত্রে প্রস্তাবনা
বর্তমানে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। তাকে নিয়মিত ঔষধ সেবন করতে হচ্ছে।
কর্মসংস্থানের ক্ষেত্রে প্রস্তাবনা
তিনি একজন শিক্ষার্থী এবং তার বাবা মৃত। তার কর্মসংস্থানের জন্য আর্থিক অনুদান দিলে নিজে স্বাবলম্বী হতে পারবেন।
প্রস্তাবিত বাজেট
মাসিক শিক্ষাবৃত্তি ১০ হাজার টাকা করে হলে শিক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া সহজ হবে। স্থায়ী কর্মসংস্থানের জন্য চাকরির ব্যবস্থা বা এককালীন অনুদান দেয়া যেতে পারে।

একনজরে ব্যক্তিগত তথ্যাদি
নাম : আজিমুল হক
জন্ম তারিখ : ১৩/০৭/১৯৯৪
জন্মস্থান : ফুলগাজী, ফেনী
পেশা : ছাত্র
নিজ জেলা : ফেনী
স্থায়ী ঠিকানা : গ্রাম: কিদমত গনি মোড়া, ইউনিয়ন: ফুলগাজী, থানা: ফুলগাজী, জেলা : ফেনী
বর্তমান ঠিকানা : বাসা/মহল্লা: কদলগাজী রোড, এলাকা: ৩নং ওয়ার্ড, থানা: ফেনী, জেলা : ফেনী
পরিবারের তথ্য
পিতার নাম : মরহুম আনোয়ারুল হক
মায়ের নাম : আলেয়া বেগম
মায়ের পেশা ও বয়স : গৃহিণী
পারিবারিক অবস্থা
মাসিক আয় : ৮,০০০/-
আয়ের উৎস : টিউশন
বাড়ি : পাকা নয়
সম্পদ : পাকা বাড়ি দরকার
পরিবারের সদস্য সংখ্যা : ৬
ভাই আসিফুল হক, বয়স-৩৩, চাবরিজীবী
বোন মৌশুমি, বয়স-৩৫, গৃহিণী
আহত হওয়ার স্থান : মহিপাল, ফেনী
আক্রমণকারী : আওয়ামী লীগের সন্ত্রাসীরা
আহত হওয়ার সময় : ৪ আগস্ট ২০২৪, দুপুর ২ টা

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍