হোম / আহতদের তালিকা / মোঃ আজহারুল ইসলাম
  মোঃ আজহারুল ইসলাম

মোঃ আজহারুল ইসলাম

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা : শিক্ষার্থী

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

শৈশব ও বেড়ে ওঠা:
২০০৩ সালের ১২ মার্চ ফেনী জেলার কসবা গ্রামে জন্ম নেন মোঃ আজহারুল ইসলাম। পিতা মোঃ সিরাজুল ইসলাম ও মাতা মোছাঃ পারভিন আক্তারের ঘরে ছয় সদস্যের পরিবারে বড় হতে হতে আজহারুল দেখেছেন দারিদ্র্য ও সংগ্রামের বাস্তবতা। কিন্তু তিনি ছিলেন প্রাণবন্ত, শিক্ষানুরাগী এক কিশোর। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল ন্যায়বোধ, সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস।

জুলাই বিপ্লে অংশগ্রহণ:
ফ্যাসিবাদী আওয়ামী আমলে যখন রাষ্ট্র পরিণত হয়েছিল দমন-পীড়নের কারাগারে, তখন মানুষের মুখে ছিল না বাকস্বাধীনতা। প্রতিদিন খুন, গুম, মিথ্যা মামলা ও রাজনৈতিক নির্যাতন ছিল যেন সরকারের নিয়মিত কর্মসূচি।

২০২৪ সালের কোটা আন্দোলনের পর যে গণজোয়ার তৈরি হয়েছিল, তা পরিণত হয় সর্বাত্মক গণঅভ্যুত্থানে। সেই ঐতিহাসিক মুহূর্তে আজহারুল দাঁড়িয়ে যান দেশের স্বাধীনতার পক্ষে। ২৭ জুলাই ২০২৪ সালে মহিপাল জিরো পয়েন্টে যখন হাজারো ছাত্র-জনতা একত্রিত হয়, আজহারুলও ছিলেন তাদেরই একজন। তার কণ্ঠে ধ্বনিত হচ্ছিল স্লোগান—"বাংলাদেশ মুক্ত হোক স্বৈরাচার থেকে!"

কিন্তু শান্তিপূর্ণ জনসমাবেশে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী সন্ত্রাসীরা। ভারী অস্ত্র নিয়ে নির্বিচারে গুলি চালালে আজহারুলের শরীরে একসাথে বারোটি গুলি বিদ্ধ হয়। তবু সহযোদ্ধারা তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় এবং পরে হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। আজও তার শরীরে সেই যন্ত্রণা রয়ে গেছে, কিন্তু তার মনোবল অটল—তিনি বিশ্বাস করেন এই রক্ত নতুন স্বাধীনতার ভিত্তি গড়েছে।



চিকিৎসা ও পুনর্বাসনের প্রস্তাবনা:
১ দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের জন্য রাষ্ট্রের আর্থিক সহায়তা।
২ শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিশেষ বৃত্তি প্রদান।
৩) তার সাহসিকতার জন্য সরকারি স্বীকৃতি এবং সম্মাননা।


একনজরে ব্যক্তিগত তথ্য:
নাম : মোঃ আজহারুল ইসলাম
পিতা : মোঃ সিরাজুল ইসলাম
মাতা : মোছাঃ পারভিন আক্তার
জন্মতারিখ : ১২ মার্চ ২০০৩
গ্রাম : কসবা, ফেনী
পরিবারের সদস্য: ৬
পেশা : শিক্ষার্থী
বর্তমান অবস্থা : অস্ত্রোপচার সম্পন্ন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন

রাজনৈতিক ভূমিকা: জুলাই বিপ্লব ২০২৪-এর সক্রিয় অংশগ্রহণ৤ মহিপাল জিরো পয়েন্টে ১২টি গুলিতে আহত

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍
Memory Image
🔍