হোম / আহতদের তালিকা / মোঃ এনায়েত উল্লাহ
মোঃ এনায়েত উল্লাহ

মোঃ এনায়েত উল্লাহ

জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

📝 সংক্ষিপ্ত পরিচিতি

পেশা : ব্যবসায়ী

🩸 আহত হওয়ার ঘটনা ও বিস্তারিত বর্ণনা

জন্ম ও বেড়ে ওঠা
১৯৯২ সালের ১লা ডিসেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ৬নং ইউনিয়নের আদশা গ্রামে জন্ম নেন মোঃ এনায়েত উল্লাহ। তার শৈশব কেটেছে গ্রামীণ পরিবেশে ধানক্ষেত, পুকুর, সবুজ প্রকৃতি আর সহজ-সরল মানুষদের সঙ্গেই বেড়ে ওঠা। তার বাবা, আব্দুল হাই পাটোয়ারী, ছিলেন একজন ব্যবসায়ী। বহু কষ্ট করে সংসার চালালেও তিনি পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। মা, নুর জাহান, ছিলেন গৃহিণী; সংসারের সব দায়িত্ব তিনি নিঃশব্দে সামলাতেন। এনায়েত উল্যাহ ছিলেন পরিবারের সবার আদরের সন্তান।
ছোটবেলায় তিনি ছিলেন প্রাণবন্ত ও কৌতূহলী। গ্রামে বন্ধুদের সঙ্গে খেলাধুলা, স্কুলের পড়াশোনা, পরিবারের কাজে বাবাকে সাহায্য করা সব মিলিয়ে তার শৈশব কেটেছে ব্যস্ততায়। বড় হওয়ার সাথে সাথে পরিবারের ব্যবসায় হাত লাগাতে শুরু করেন তিনি। বর্তমানে নুর আয়ান নামে ৫ বছরের একটা বাচ্চাও রয়েছে।
ব্যবসায় জীবন ও আন্দোলনের প্রেক্ষাপট
যুবক বয়সে এনায়েত উল্লাহ পুরোপুরি ব্যবসায় যুক্ত হন। পরিবারের আয়ের প্রধান উৎস ছিল এই ব্যবসা। পরিশ্রম ও সততার কারণে তিনি এলাকার সবার কাছে একজন বিশ্বস্ত মানুষ হয়ে ওঠেন। তার মাসিক আয় দিয়ে তিনি সংসারের খরচ চালাতেন।সংসার ভালোই চলছিলো। কিন্তু ২০২৪ সালে দেশের পরিস্থিতি পাল্টে যায়। সুত্রপাত হয়েছিলো ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন গড়ে তোলেন। শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরির ক্ষেত্রে মেধার যেন মূল্যায়ন হয়। সেজন্য তারা ৫৬% কোটার সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু স্বৈরাচারী সরকার শিক্ষার্থীদের দাবি না মেনে বরং তাদের উপর পুলিশ নির্যাতন করে। প্রচন্ড গণআন্দোলনের মুখে সরকার কোটা ব্যবস্থা মেনে নিলেও সেটার কোন স্থায়ী সমাধান দিয়েছিলেন না। যার ফলে ২০২৪ সালে নতুন করে কোটার সংস্কারের আন্দোলন গড়ে উঠে। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। ছাত্র-যুব সমাজ ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নামে। ঢাকার কলেজপাড়া, আজিমপুর, ফার্মগেট, শাহবাগ সব জায়গাতেই আন্দোলনের ঝড় বইতে থাকে। ব্যবসায়ী হয়েও এনায়েত উল্লাহ মনে করতেন, দেশের জন্য কিছু করা তার দায়িত্ব। তাই তিনি আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। ন্যায়ের দাবিতে কণ্ঠ মিলিয়ে দাঁড়ানোই তার কাছে ছিল প্রকৃত দেশপ্রেম।
আহত হওয়ার ঘটনা
১৯ জুলাই ২০২৪। সেদিন ঢাকা কলেজের সামনে বিশাল সমাবেশ হয়। এনায়েত উল্লাহ সেখানে উপস্থিত ছিলেন। দুপুর গড়িয়ে বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হঠাৎ করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের একটি দল অতর্কিতভাবে হামলা চালায়। চারপাশে লাঠিচার্জ, গুলি আর আতঙ্কের চিৎকার। বিশৃঙ্খলার মাঝেই এনায়েত উল্লাহর পায়ে গুলি লাগে। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রক্ত ঝরে তার কাপড় ভিজে যায়।
সহযোদ্ধারা দ্রুত তাকে উদ্ধার করে। প্রচণ্ড ভিড় ঠেলে, পুলিশের বাধা এড়িয়ে তারা এনায়েতকে নিয়ে যায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, গুলি পায়ে গভীর ক্ষত করেছে, অপারেশন ছাড়া জীবন সংকটাপন্ন হয়ে পড়ত।
চিকিৎসা ও পরবর্তী জীবন
হাসপাতালে দীর্ঘ কয়েকদিন চিকিৎসার পর তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। অপারেশনের পরও তাকে বাড়িতে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়। হাঁটতে কষ্ট হতো, শরীর দুর্বল হয়ে পড়েছিল। পরিবারের সবাই তাকে ঘিরে রাখতেন। মা প্রতিদিন দোয়া করতেন, বাবা ব্যবসার দেখাশোনার পাশাপাশি চিকিৎসার খরচ যোগাড় করতে হিমশিম খেতেন। সন্তান নুর আয়ান, মাত্র ৫ বছরের শিশু, বাবাকে কষ্টে দেখে কাঁদত। এনায়েত উল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। তবে ওই দিনের গুলির ব্যথা এখনও মনে পড়ে। দেশের জন্য রাস্তায় দাঁড়ানো ছিল আমার গর্ব, আর সেই আঘাত আমার জীবনের ত্যাগের স্মৃতি।”
ভবিষ্যতে তিনি আবারও ব্যবসায় ফিরতে চান। স্বপ্ন দেখেন দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষ নিরাপদে বাঁচবে, আর তার সন্তান বড় হয়ে স্বাধীনচেতা নাগরিক হবে।
তথ্য কণিকা
নাম : মোঃ এনায়েত উল্যাহ
জন্ম তারিখ : ১ ডিসেম্বর ১৯৯২
জন্মস্থান : আদশা
পেশা : ব্যবসায়ী
প্রতিষ্ঠান : ব্যবসা
নিজ জেলা : চাঁদপুর
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা :
গ্রাম – আদশা,
থানা – ফরিদগঞ্জ,
জেলা – চাঁদপুর
পরিবার সংক্রান্ত তথ্য
পিতার নাম : আব্দুল হাই পাটোয়ারী
পিতার পেশা ও বয়স : ব্যবসা, ৩৩ বছর
মায়ের নাম : নুর জাহান
মায়ের পেশা ও বয়স : গৃহিণী
মাসিক আয় : ৪০,০০০ টাকা
আয়ের উৎস : ব্যবসা
পরিবারের সদস্য সংখ্যা : ৪ জন
সন্তানদের বিবরণ
১. নুর আয়ান, বয়স : ৫, পেশা : শিশু, সম্পর্ক : ছেলে
ঘটনার স্থান : ঢাকা কলেজের সামনে, ঢাকা
আহত হওয়ার সময়কাল : ১৯ জুলাই ২০২৪
আক্রমণকারী : পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍