হোম / আওয়ামী দুঃশাসনে শহীদ / শহীদ সাইফুল ইসলাম বাবলু
শহীদ সাইফুল ইসলাম বাবলু

শহীদ সাইফুল ইসলাম বাবলু

আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী শহীদ

📝 সংক্ষিপ্ত পরিচিতি

শহীদ সাইফুল ইসলাম বাবলু বলতেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যতদিন মুক্ত না হবেন ততদিন আমি আমার সর্বশক্তি দিয়ে তাঁকে মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবো। কোনো অবস্থায় পিছ পা হবো না।’

🩸 শাহাদাতের ঘটনা ও বিস্তারিত বিবরণ



শহীদ সাইফুল ইসলাম বাবলু বলতেন, 'আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী যতদিন মুক্ত না হবেন ততদিন আমি আমার সর্বশক্তি দিয়ে তাঁকে মুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবো। কোনো অবস্থায় পিছ পা হবো না।'
জন্ম: ১ জানুয়ারি ১৯৯২, শাহাদাতবরণ: ১৪ ডিসেম্বর ২০১৩
শহীদের পরিচিতি
নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের রমিজউদ্দীন মাঝির বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা: মরহুম আবুল কাশেম, মাতা: তাহিয়া খাতুন। পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন তিনি। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা আর অগ্রসর হয়নি। রঙ মিস্ত্রির কাজ করে তিনি সংসারের খরচ জোগানোর চেষ্টা করতেন।
যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে যান
ঘটনাস্থল শহীদের নিজ বাড়ি থেকে প্রায় ৭ কি.মি দূরে। প্রতিবাদ মিছিলের খবর পেয়ে তিনিও বেলা ২ টার দিকে কোম্পানিগঞ্জ উপজেলা মসজিদ চত্বরে এসে হাজির হন। দুই সহস্রাধিক এলাকাবাসী এই কর্মসূচিতে অংশ নেন। বেলা ৩ টা ১৫ মিনিটের দিকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিল শুরু হতেই বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে পুলিশ, বিজিবি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এ সময় পুলিশের ছোঁড়া বুলেটে গুলিবিদ্ধ হন শহীদ সাইফুল ইসলাম বাবলু। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা ৭ টায় তিনি শাহাদাতবরণ করেন। তাঁর বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়। হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা হয় শহীদের বাড়িতে। রাত ১০ টা ৩০ মিনিটে জানাজা শেষে নিজ বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
কেমন ছিলেন শহীদ সাইফুল ইসলাম বাবলু
তাঁর পরিবারটি ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত থাকলেও শহীদ সাইফুল ইসলাম বাবলু ইসলামী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন একটি বিশেষ প্রেক্ষাপটে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশ্ব নন্দিত মুফাস্স্সিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার কারারুদ্ধ করার পরই ইসলামী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। যোগদান করেন সরাসরি সাংগঠনিক কার্যক্রমে। দায়িত্ব পালন করতে থাকেন চরকাঁকড়া ইউনিয়নের জনশক্তি হিসেবে। তিনি খুব সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন।


একজন ভালো সংগঠকও ছিলেন তিনি। সাংগঠনিক কর্মকাণ্ডে ছিলেন অগ্রগামি। নিজ প্রচেষ্টায় 'নব দিগন্ত' নামে একটি সামাজিক সংস্থাও প্রতিষ্ঠা করেন তিনি। যেদিন তিনি শাহাদাতবরণ করেন সেদিন দুপুরে তিনি খাবারও খেতে পারেননি। দুনিয়ার খাবারকে কোরবান করে যোগ দিয়েছিলেন শহীদী মিছিলে। সংগঠনে যোগদান করার পর থেকেই তিনি বলতেন, 'যত দিন না আল্লামা সাঈদীকে কারামুক্ত করতে না পারি ততদিন আমি সবরকম চেষ্টা চালিয়ে যাবো।'
সামগ্রিক ঘটনার বিবরণ:
২০১৩ সালের ১৫ ডিসেম্বর শহীদ আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে সারাদেশে হরতাল আহ্বান করা হয়। হরতালের সমর্থনে ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা সংগঠন। যথাসময়ে মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বুঝে উঠার আগেই পুলিশ, বিজিবি ও সরকারী দলের কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে। শত শত রাউন্ড টিয়ারসেল ও অজস্র বুলেট ছোঁড়া হয় প্রতিবাদী জনতার দিকে। সে ঘটনায় ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে ৪ জন মিলিয়ে সর্বমোট ৭ জন ভাই শাহাদাতবরণ করেন। আরো প্রায় ত্রিশজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। এ ঘটনায় শহীদ হন সাইফুল ইসলাম বাবলু।
পারিবারিক অবস্থা
পরিবারে শহীদের মা, দুই বোন, এক ভাই রয়েছেন। বোনদের বিয়ে হয়েছে। একমাত্র ভাই শ্রমজীবী। পরিবারের সবচেয়ে কর্মক্ষম ব্যক্তিটি শহীদ হয়ে যাওয়ায় দরিদ্র পরিবারটি আরও বড় বিপর্যয়ের মধ্যে পড়ে যায়।

শহীদ সাইফুল ইসলাম ছিলেন ২২ বছর বয়সী অবিবাহিত যুবক।
ভাই-বোনদের বিবরণ
১। ভাই: সেলিম, পেশায়: শ্রমজীবী
২। বোন: কুলসুম, পেশায়: গৃহিণী
৩। বোন: রানী, পেশায়: গৃহিণী



এক নজরে শহীদ সাইফুল ইসলাম বাবলু
নাম: শহীদ সাইফুল ইসলাম বাবলু
পিতা: মরহুম আবুল কাশেম
মাতা: তাহিয়া খাতুন
জন্ম: ১ লা জানুয়ারি ১৯৯২
ঠিকানা রমিজউদ্দীন মাঝির বাড়ি, ইউনিয়ন- চরকাঁকড়া উপজেলা- কোম্পানিগঞ্জ, জেলা- নোয়াখালী
পেশা: : রঙ মিস্ত্রী
ভাই-বোনের সংখ্যা: দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড়
সাংগঠনিক মান: সহযোগী সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
কিভাবে শহীদ হলেন: শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন।
কাদের দ্বারা শহীদ: পুলিশ
শাহাদাতের তারিখ : ১৪ ডিসেম্বর ২০১৩

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍