হোম / আওয়ামী দুঃশাসনে শহীদ / শহীদ মো: জাহিদুল ইসলাম
শহীদ মো: জাহিদুল ইসলাম

শহীদ মো: জাহিদুল ইসলাম

আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী শহীদ

📝 সংক্ষিপ্ত পরিচিতি

শহীদ মো: জাহিদুল ইসলাম
পেশা: দিনমজুর ও ভ্যানচালক
জন্ম তারিখ ও বয়স: ৯ ই মে, ১৯৮৮ ইং; শাহাদাতের সময় বয়স ছিল ২৫ বছর।
আহত হওয়ার তারিখ: ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩।
শাহাদাতের তারিখ: ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০ মিনিট।
স্থায়ী ঠিকানা: গ্রাম: ইসলামপুর, ডাকঘর: ঘুগরাকাটি, থানা: কয়রা, জেলা: খুলনা।
পিতা: মো: মৃত জালাল গাজী, দিনমজুরি ও ভ্যানচালক।
মাতা: মাজিদা বেগম, ৫০ বছর, গৃহিণী।
বাড়ি-ঘর ও সম্পদের অবস্থা: একটি কাঁচঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি। আয়ের উৎস নাই।
স্ত্রী ও সন্তানের বিবরণ: স্ত্রী: মোছা: ছবিউন্নেসা, গৃহিণী। মেয়ে: তাহেরা খাতুন, ১ বছর।
ভাই-বোনের বিবরণ: আবু সাঈদ (ভ্যানচালক), আ: রহমান (লেখা-পড়া সামান্য), ইমামুল (লেখা-পড়া সামান্য), রোকেয়া (বিবাহিত)।
দাফন: পারিবারিক কবরস্থান।

🩸 শাহাদাতের ঘটনা ও বিস্তারিত বিবরণ

শহীদ মো: জাহিদুল ইসলাম খুলনা জেলার কয়রা থানার ইসলামপুর গ্রামে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। পিতা: মো: মৃত জালাল গাজী ও মাতা: মাজিদা বেগমের ৫ ছেলেমেয়ের মধ্যে তিনি অন্যতম। পারিবারিক অসচ্ছলতার কারণে লেখাপড়া করতে পারেননি। কিন্তু তিনি সংগঠনের কাজে ছিলেন অত্যন্ত নিবেদিত। জামায়াত কর্মী জাহিদুল ইসলাম সংগঠনের কাজে সব সময় ব্যস্ত থাকতেন। দিনমজুরি ও ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করতেন।
যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন
১২ই ফেব্রুয়ারি ২০১৩ ইং বিকাল ৩ ঘটিকায় সমাবেশ শেষে মিছিলের ওপর সরকারি পুলিশ বাহিনী ও সরকারি দলের গুন্ডাবাহিনীর যৌথ আক্রমণে গুলিবিদ্ধ হন। মো: জাহিদুল ইসলাম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় গত ১৪ই জুলাই রাত ১২:৩০ মিনিটে আল্লাহর ডাকে চলে যান।
শাহাদাতের পূর্বের বিভিন্ন ঘটনা
খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে ফজর নামাজ আদায় করেন। মিছিলে যাওয়ার জন্য লোকজনের মধ্যে উৎসাহ দিতে থাকেন। জোহর নামাজ শেষে খাওয়া দাওয়া করে সকলের সাথে মিছিল করতে করতে সমাবেশের উদ্দেশ্যে রওনা হন।
সামগ্রিক ঘটনার বিবরণ
তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদমুখর পরিবেশ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় খুলনা জেলার কয়রা থানায় মিছিল সমাবেশের আয়োজন করা হয়। মিছিল শুরু হলে এক পর্যায়ে সরকারি বাহিনী ও তাদের সহযোগীরা আক্রমণ করে মিছিলের ওপর গুলি চালিয়ে আহত করে অনেককেই। শহীদ মু: জাহিদুল ইসলাম তাদের মধ্যে একজন ছিলেন, যিনি পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।
আপনজনদের কথা
শহীদের মা: "আমার অন্য সন্তান যেন এমনিভাবে আল্লাহর পথে শহীদ হতে পারে।"
শহীদের ভাই: "একমতে দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদের রক্তের বদলা নিতে চাই।"

ব্যক্তিগত প্রোফাইল
নাম: শহীদ মো: জাহিদুল ইসলাম (১২৬)
পেশা: দিনমজুর ও ভ্যানচালক
জন্ম তারিখ ও বয়স: ৯ ই মে, ১৯৮৮ ইং; শাহাদাতের সময় বয়স ছিল ২৫ বছর।
আহত হওয়ার তারিখ: ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩।
শাহাদাতের তারিখ: ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০ মিনিট।
স্থায়ী ঠিকানা: গ্রাম: ইসলামপুর, ডাকঘর: ঘুগরাকাটি, থানা: কয়রা, জেলা: খুলনা।
পিতা: মো: মৃত জালাল গাজী, দিনমজুরি ও ভ্যানচালক।
মাতা: মাজিদা বেগম, ৫০ বছর, গৃহিণী।
বাড়ি-ঘর ও সম্পদের অবস্থা: একটি কাঁচঘর, মাটির দেয়াল, খড়ের ছাউনি। আয়ের উৎস নাই।
স্ত্রী ও সন্তানের বিবরণ: স্ত্রী: মোছা: ছবিউন্নেসা, গৃহিণী। মেয়ে: তাহেরা খাতুন, ১ বছর।
ভাই-বোনের বিবরণ: আবু সাঈদ (ভ্যানচালক), আ: রহমান (লেখা-পড়া সামান্য), ইমামুল (লেখা-পড়া সামান্য), রোকেয়া (বিবাহিত)।
দাফন: পারিবারিক কবরস্থান।

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍