হোম / আওয়ামী দুঃশাসনে শহীদ / শহীদ মো: আল মুকিত তরুণ
শহীদ মো: আল মুকিত তরুণ

শহীদ মো: আল মুকিত তরুণ

আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী শহীদ

📝 সংক্ষিপ্ত পরিচিতি

শহীদ মো: আল মুকিত তরুণ
পিতা: মো: শফিউল আলম
মাতা: মোছা: মরিয়ম খাতুন
শিক্ষা: একাদশ শ্রেণী, কুষ্টিয়া সরকারি কলেজ
বাসস্থান: বর্তমানে তাঁর পরিবার নানার বাড়িতে বসবাস করছেন।
দাফন: পারিবারিক গোরস্থান।

🩸 শাহাদাতের ঘটনা ও বিস্তারিত বিবরণ


"শহীদের পিতা মো: শফিউল আলম ও মাতা মোছা: মরিয়ম খাতুন কেঁদে কেঁদে বলেন, 'আমাদের একমাত্র সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের তরুণ ছিল একজন চরিত্রবান ও আদর্শবান সন্তান।"
১. শহীদের পরিচিতি
মো: আল মুকিত তরুণ কুষ্টিয়ার মিরপুর থানার হালসা এলাকায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ শফিউল আলম ও মাতা মোছা: মরিয়ম খাতুনের একমাত্র সন্তান ছিলেন মো: আল মুকিত তরুণ। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র তরুণ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি সাংগঠনিক কাজে তিনি সব সময় অগ্রগামী ছিলেন। বন্ধুদের অতি প্রিয় মুকিত তরুণ তাদের মাঝে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরে দাওয়াতের কাজ করতেন।
২. যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন
অধ্যাপক গোলাম আযমের অবৈধ ফাঁসির রায়ের বিরুদ্ধে ১৫ জুলাই ২০১৩ দেশব্যাপী হরতাল ছিল। সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুর থানার হালসাতে হরতালের সমর্থনে সড়ক অবরোধ ও পিকেটিং করায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হরতাল সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মারাত্মক আহত অবস্থায় আল মুকিত তরুণকে হাসপাতালে নেয়া হলে সকাল ৭টায় তিনি শাহাদাত বরণ করেন।
৩. সামগ্রিক ঘটনার বিবরণ
বাংলাদেশে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের ওপর মিথ্যা অভিযোগ এনে ট্রাইব্যুনাল গঠন করে ধারাবাহিকভাবে ফাঁসির রায় দিয়ে চলেছে। অধ্যাপক গোলাম আযমের অবৈধ ফাঁসির রায়ের বিরুদ্ধে গত ১৫ জুলাই ২০১৩ ইং তারিখ সকালে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুর থানার হালসাতে হরতালের সমর্থনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ কেটে অবরোধ ও পিকেটিং করায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে হরতাল সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন সবুজ আহামেদ ও মুকিত তরুণ। আহতদের পরিবার ও সাধারণ লোকজনের অনেক অনুরোধের পর ঊর্ধ্বতন প্রশাসন এসে তাদেরকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। সাথে সাথে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
শাহাদাতের ঘটনা
১৫ জুলাই ২০১৩ তারিখে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে হরতাল চলাকালীন পুলিশ ও সশস্ত্র সন্ত্রাসীদের যৌথ হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টায় তিনি শাহাদাত বরণ করেন। একই ঘটনায় তাঁর সাথে শহীদ সবুজ আহামেদও শাহাদাত বরণ করেছিলেন।

ব্যক্তিগত প্রোফাইল
সঠিক নাম: শহীদ মো: আল মুকিত তরুণ
পিতা: মো: শফিউল আলম
মাতা: মোছা: মরিয়ম খাতুন
শিক্ষা: একাদশ শ্রেণী, কুষ্টিয়া সরকারি কলেজ
বাসস্থান: বর্তমানে তাঁর পরিবার নানার বাড়িতে বসবাস করছেন।
দাফন: পারিবারিক গোরস্থান।