হোম / আওয়ামী দুঃশাসনে শহীদ / শহীদ এস.এম শাহাবুল ইসলাম
শহীদ এস.এম শাহাবুল ইসলাম

শহীদ এস.এম শাহাবুল ইসলাম

আওয়ামী দুঃশাসনের বিগত ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী শহীদ

📝 সংক্ষিপ্ত পরিচিতি

শহীদ এস.এম. শাহাবুল ইসলাম, গাইবান্ধার সুন্দরগঞ্জের এক মেধাবী শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের নিবেদিত কর্মী ছিলেন। উদ্ভিদ বিজ্ঞানে মাস্টার্স করার সময় আন্দোলন-সংগ্রামে জড়ান। ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দিন তিনি স্থানীয় জনতার সঙ্গে ভোটকেন্দ্র অবরোধে অংশ নিলে ছাত্রলীগ-যুবলীগের হামলায় নির্মমভাবে নিহত হন। সব কর্মসূচিতে সক্রিয় থাকা শাহাবুল ছিলেন সাহস ও ত্যাগের প্রতীক, যিনি আদর্শের প্রতি অটল থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার মৃত্যু স্থানীয় জনতার কাছে গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক বেদনাদায়ক কিন্তু প্রেরণাদায়ী অধ্যায় হয়ে আছে।

🩸 শাহাদাতের ঘটনা ও বিস্তারিত বিবরণ

শহীদ এস.এম শাহাবুল ইসলাম
গাইবান্ধা-৬
শহীদের পরিচিতি
শহীদ এস, এম শাহাবুল ইসলাম ১৮ জুলাই ১৯৮৪ তারিখে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার রামভদ্র (খানাবাড়ি) গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত খিজির উদ্দীন এবং মাতা মোছা. ছামিরন বেগম। আট ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সপ্তম। শাহাদাতকালে তিনি বগুড়া সরকারী আজিজুল হক কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে মাস্টার্স-এ অধ্যয়নরত ছিলেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন।
যেভাবে তিনি আল্লাহর ডাকে চলে যান
৫ জানুয়ারী '১৪ ছিল প্রহসনের নির্বাচন। জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা সাধারণ জনতাকে সাথে নিয়ে দুপুর ১২.৩০ টায় বামনডাংগা শিমুলতলা ভোট কেন্দ্র অবরোধ করে এবং অবৈধ নির্বাচন রুখে দেয়। নির্বাচন বন্ধ করে দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা শহীদ শাহাবুল ইসলামসহ অন্যদের উপর হামলা চালায়। মারাত্মক আহত অবস্থায় ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন শহীদ শাহাবুল ইসলাম।
শাহাদাতের পূর্বের বিভিন্ন ঘটনা
শাহাদাতের পূর্বে শহীদ শাহাবুল ইসলাম প্রত্যেকটি কর্মসূচীতে ছিলেন অগ্রসর। সব সময় শাহাদাতের আকাংখা করতেন।
সামগ্রিক ঘটনার বিবরণ
২০১৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। এ দিন গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল একটি ব্যর্থ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচন কোনো বিচারেই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় দেড় শতাধিক আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগ। ফলে নির্বাচনটা ছিল অনেকটা আই ওয়াশ।
৫ জানুয়ারি নির্বাচন ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রহসন- এ কথা উল্লেখ কারে বেগম খালেদা জিয়া বলেন, এতে ৫ ভাগ মানুষও অংশগ্রহণ করেনি। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
আওয়ামী সরকারের পাতানো অবৈধ নির্বাচন বাতিলের দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে জনতা। এই নির্বাচন বাতিলের দাবিতে ০৫ জানুয়ারী ২০১৪ প্রতিবাদ মিছিলে সমবেত হয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা সাধারণ জনতাকে সাথে নিয়ে দুপুর ১২.৩০ টায় বামনডাংগা শিমুলতলা ভোট কেন্দ্র অবরোধ করে এবং অবৈধ নির্বাচন রুখে দেয়। নির্বাচন বন্ধ করে দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা রামদা, চাপাতি, লাঠি ও ধারালো ছোরা দিয়ে শাহাবুল ইসলামের মাথায় আঘাত করে। ফলে মাথা থেকে তার মগজ বের হয়ে যায়। তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
দৈনিক সংগ্রামের সংবাদ সূত্রে জানা যায়- দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দুপুর দেড়টার পর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এনএম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালায় ও ভাংচুর করে। এ সময় আওয়ামীলীগ নেতা-কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে সেখানে সংঘর্ষ বাধে। এতে ২২ জন আহত হন। এরমধ্যে ওই উপজেলার মনমথ শিমুলতলী গ্রামের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম তারা (৩৫) গুরুতর আহত হন। তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে শাহাদাতের খবর
সাপ্তাহিক সোনার বাংলায় নিম্মোক্ত সংবাদ প্রচারিত হয়- 'সুন্দরগঞ্জে নিহত ১: আহত ৫০'
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে ব্যাপক সহিংসতার ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয় ৫০ জন। ১০৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৪১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছেনি। ১৯টি ভোট কেন্দ্রের উপকরণ ছিনতাই ও ১৬টিতে অগ্নিসংযোগ হয়েছে। উপজেলার মনমথ শিমুলতলী গ্রামের জামায়াত-শিবিরকর্মী শাহাবুল (৩৫) ভোট কেন্দ্রে আওয়ামীলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। একজন প্রিজাইডিং অফিসার নিখোঁজ রয়েছে। পৌর শহরের ২টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হলেও কোনো ভোটারকে ভোট কেন্দ্রে দেখা যায়নি। নির্বাচন কন্ট্রোল রুম ও বিভিন্ন এলাকা ঘুরে ফিরে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, ভোটের দিন গত রোববার সকাল ১০টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছেনি। সকাল ১০টার পর ১০ হতে ১৫টি ভোট কেন্দ্রে উপকরণ পৌঁছলে ১৮ দলীয় নেতাকর্মীদের তোপের মুখে ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। দুপুর ১টার পর ২০টির মতো ভোটকেন্দ্রে প্রশাসনের পাহারায় উপকরণ পৌঁছানো হলেও ভোট গ্রহণ শুরু করতে পারেনি। এদিকে সকালে উপজেলার ভোটকেন্দ্র শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে-কৈ কাশদহ, রামজীবন দাখিল মাদরাসা, মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মাসুদুর রহমান নিখোঁজ রয়েছে। বিভিন্ন এলাকায় সহিংস ঘটনায় আনসার সদস্য, আবুল হোসেন (৩৮), ফজলুল হক (৫৫), ইউসূফ আলী (৪৫), আব্দুর রহিম (৪৮), মশিউর রহমান (২০) সহ নাম না জানা কমপ্লেক্স ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে। ১৯টি কেন্দ্র ভোট ছিনতাই, অগ্নিসংযোগ করে জনতা। অপরদিকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন সড়কের প্রায় ৩০০টি স্থান কেটে দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে অবরোধের পিকেটাররা।
আপনজনদের কথা
পিতামাতা: আল্লাহ আমার সন্তানকে শহীদ হিসেবে কবুল করুন।
ছোট ভাই: আমার ভাই যে আদর্শের জন্য জীবন দিয়েছেন তার উপর আমরা অবিচল থাকবো, ইনশাআল্লাহ।
শিক্ষাজীবন
শহীদ এস.এম শাহাবুল ইসলাম ১৯৯৯ সালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পাস করেন। ২০০২ সালে পীরগাছা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করে তিনি সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে বিএসসি (অনার্স) করেন।
ভাই-বোনের বিবরণ
১. বাদশা মিয়া কৃষি
২. হযরত আলী কৃষি
৩. আবু বকর কৃষি
৪. আমিনুল কৃষি
৫. শহীদ শাহাবুল ইসলাম কৃষি
৬. শাহজাহান কৃষি
এক নজরে শহীদ শাহাবুল ইসলাম
নাম: এস.এম শাহাবুল ইসলাম
পিতা: মৃত খিজির উদ্দিন
মাতা: মোছাঃ ছামিরন বেগম
জন্ম তারিখ: ১৮.০৭.১৯৮৪
ঠিকানা: রামভদ্রপুর, খানবাড়ী, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
ভাই-বোন: ছয় ভাইয়ের মধ্যে পঞ্চম
সাংগঠনিক মান: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী
আহত হওয়ার তারিখ: ০৫.০১.২০১৪
আহতের ধরন ও পরবর্তী অবস্থা: মাথায় ধারালো চাপাতি দিয়ে আঘাত।
শাহাদাতের তারিখ: ৫ জানুয়ারী ২০১৪, বামুন ডাঙা শিমুলতলা

📸 তথ্য ও স্মৃতি সম্বলিত আলোকচিত্র

Memory Image
🔍
Memory Image
🔍