← মূল তালিকায় ফিরুন
🕊️ জুলাই ২০২৪ বিপ্লবের বীর শহীদ
মো: আমির হোসেন
শহীদ
Memorial QR Code

📱 স্মার্ট কিউআর কোড

মোবাইল ক্যামেরা দিয়ে স্ক্যান করে এই প্রোফাইল সংরক্ষণ ও শেয়ার করুন।

🌹 দোয়া

বাটনে ক্লিক করে এই বীর শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করুন

নাম

মো: আমির হোসেন

📅 জন্ম তারিখ

২০ মার্চ, ১৯৯৪

🕊️ শাহাদাত বরণের তারিখ

১৯ জুলাই, ২০২৪

🗺️ বিভাগ

ঢাকা_সিটি

📍 জেলা

বরগুনা

👤 শহীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত

পেশা : রিকশাচালক
শাহাদাতের স্থান : বাড্ডা রামপুরা

📜

শাহাদাতের বিস্তারিত ঘটনা ও ইতিহাস

শহীদ মো: আমির হোসেন পেশায় ছিলেন একজন রিকশাচালক। তিনি ১৯৯৪ সালের ২০ মার্চ বরগুনা জেলার মৌপচরা গ্রামে জন্মগ্রহণ করেন। স্ত্রী সন্তান নিয়ে ঢাকার রামপুরায় উলন এলাকায় থাকতেন তিনি।
যেভাবে শহীদ হন
১৯ জুলাই ২০২৪, শুক্রবার জুমার নামাজের পর রিকশা নিয়ে বের হন আমির হোসেন। স্বৈরাচারী সরকারের লালিত পুলিশ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের কারণে আগের দুই দিন তিনি রিকশা নিয়ে বের হতে পারেন নি। ঘরে খাবার নেই। সন্তানেরা না খেয়ে। বাধ্য হয়েই রাস্তায় আসতে হয় তার। দুপুর আনুমানিক আড়াইটার দিকে রামপুরা বিটিভি ভবনের সামনে পুলিশের গুলির মুখে পড়েন। একটি গুলি তাকে বিদ্ধ করে। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আমির হোসেন। পরদিন সকাল ৯ টায় বরগুনায় তার নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক অবস্থা
তিন শিশু সন্তানের জনক আমির হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রিকশা চালিয়ে দৈনিক গড়ে ৫০০ টাকা রোজগার করতেন। রেখে গিয়েছেন ৮০ হাজার টাকার ঋণ।
সহযোগিতার প্রস্তাবনা
বাসস্থান, এককালীন সহযোগিতা ও সন্তানদের লেখাপড়া কেন্দ্রিক সহযোগিতা প্রয়োজন।
শহীদের ব্যক্তিগত তথ্যাবলী
শহীদের পূর্ণনাম : মো: আমির হোসেন
জন্ম : ২০ মার্চ ১৯৯৪, বরগুনা
পেশা : রিকশাচালক
পিতা : আলতাফ হোসেন (মৃত)
মাতা : খতেজান, গৃহিণী
স্ত্রী : আননী (২৮), গৃহিণী
স্থায়ী ঠিকানা : বরগুনা জেলার ছোটবগী ইউনিয়নের মৌপচরা গ্রাম
বর্তমান ঠিকানা : বাসা নং ৫৩, গলি নং ৬০, উলন, রামপুরা, ঢাকা
পরিবারের অন্যান্য সদস্য : ২ ছেলে, ১ মেয়ে
বড় ছেলে : আমিনুল ইসলাম আরমান (৭), ছাত্র
📖

পবিত্র কুরআনের বাণী

তারা তাদের রবের দেওয়া অনুগ্রহে আনন্দিত, এবং যারা এখনও তাদের সাথে মিলিত হতে পারেনি তাদের জন্যও তারা সুসংবাদ গ্রহণ করে। (সুরা আলে ইমরান ৩:১৭০)

🕌

হাদীস শরীফ

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিকভাবে শাহাদাত কামনা করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে দেন।” (সহীহ মুসলিম ১৮৮৮)

🖼️

শহীদের স্মৃতিচিত্র ও ফটো গ্যালারি

Memorial Photo
🔍 বড় করে দেখুন
Memorial Photo
🔍 বড় করে দেখুন
Memorial Photo
🔍 বড় করে দেখুন

📢 এই আত্মত্যাগের ইতিহাস শেয়ার করুন